top of page
Search

Part 2 স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি → নারী শিক্ষা

Writer: Jana Ajana
Jana Ajana
Aug 31, 2020
3 min read

স্বামী বিবেকানন্দ ভারতীয় যুব সমাজের কাছে 'শক্তির পরম স্রোত ' বা পাওয়ার হাউস এর মতো । শুধু ভারত কেন সারা বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দ হলেন শক্তির পরম স্রোতের মতো । সংকল্প শক্তি, বিচার শক্তি , আধ্যাত্মিক শক্তি এবং আত্মবিশ্বাসের শক্তির পরম স্রোত বলতে পারেন । ১২ ই জানুয়ারি ১৮৬৩ সালে মকর সংক্রান্তির দিন "নরেন্দ্রনাথ দত্ত" জন্মগ্রহণ করেন কলকাতায় । তার বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত , যিনি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী ছিলেন । যাই হোক স্বামী বিবেকানন্দের জীবনী , শিকাগো ধর্ম সম্মেলনে বক্তব্য রাখা, শ্রী রামকৃষ্ণ - মা সারদার সঙ্গে তাঁর সম্পর্ক, রামকৃষ্ণ মঠ ও মিশন নির্মাণ ইত্যাদি বিষয় গুলি আমরা মোটামুটি সবাই পড়ে থাকি বা সবাই জানি । কিন্তু স্বামী বিবেকানন্দের শিক্ষা বা নারী শিক্ষার প্রতি তার দৃষ্টিভঙ্গি কথা আমরা অনেক কম জানি। এর আগের প্রতিবেদনে আমরা স্বামীজীর নারী শিক্ষায় তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছে । আজ এই দ্বিতীয় পর্বে আমরা আবারো স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিতে নারী শিক্ষা আলোচনা করব ।‌




বর্তমান সমাজে স্বামীজীর নারী শিক্ষার তাৎপর্য : একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই কথা উল্লেখ্য যে বর্তমান সমাজের অগ্রগতির সাথে সাথে নারী শিক্ষার অবস্থানে তেমন উৎকর্ষতা লাভ করে নি । ২০১১ সালের জন গননা বিশ্লেষণ করলে দেখা যায় মোট শিক্ষিতর হার ৭৪.০৪% সেখানে নারী শিক্ষার হার নয় শক্তি দশমিক ৬৫.৪৬ শতাংশ ও পুরুষ শিক্ষিতের হার ৮২.১৪ শতাংশ । গ্রামাঞ্চলের দিকে এখনো পর্যন্ত শিক্ষার আলো থেকে নারীরা দূরে অবস্থান করছে । তবে একথা উল্লেখ্য যে সময়ের অগ্রগতির সাথে সাথে নারীজাতিরও যথেষ্ট উন্নতি সাধন হচ্ছে । নারীরা এখন আর পর্দার অন্তরালে নেই দেশের বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদের যুক্ত করে চলেছে । এক্ষেত্রে স্বামীজীর একটি কথা বলা যায় "৫০০ জন পুরুষ ৫০ বছরে ভারত জয় করলে , ৫০০ জন নারী তা ৫০ দিনে করবে।" শিক্ষা মনস্তত্ত্ববিদ রা মায়ের শিক্ষার ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন , অর্থাৎ মাতৃ শিক্ষায় হলো শিশুর প্রথম বিদ্যালয় শিক্ষা ।


২০১৮ সালে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সংখ্যা


তাই বর্তমান দিনেও স্বামীজীর নারী শিক্ষা সংক্রান্ত মতাদর্শ খুবই তাৎপর্যবাহী । বর্তমান দিনে নারীদের জীবনে শিক্ষার গুরুত্ব রয়েছে তা নিম্নরূপ -


  • শিক্ষা মানুষের সক্ষমতা, শক্তি ও সম্ভাবনাকে বুঝতে সাহায্য করে।


  • শিক্ষা নারীদের মধ্যে আত্মবিশ্বাস আত্ম উপলব্ধি করে তুলতে সাহায্য করে।


  • একজন শিক্ষিত নারী প্রকৃত মা হয়ে তার সন্তানদের উপযুক্ত রূপে প্রতিপালন করে তাদের দেশের নাগরিক বানাতে সক্ষম হয় ।


  • শিক্ষায় একজন নারীকে সামাজিক ও অর্থনৈতিক ভাবে সক্ষম করে তুলতে পারে ।


  • শিক্ষায় নারীদেরকে 'বৈষম্যের' প্রতি প্রতিবাদের সুর তুলতে সাহায্য করে ।


উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে একজন নারী তার জীবনে তিন রকমের ভূমিকা

মেয়ে , আদর্শ স্ত্রী ও আদর্শ মা

পালন করে থাকে । প্রথম পর্যায়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা হল 'মেয়ে' হিসেবে।

দ্বিতীয় পর্যায়ে একজন আদর্শ স্ত্রী হিসাবে ও তৃতীয় পর্যায়ে একজন আদর্শ মা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা । শিক্ষার মাধ্যমে এই তিন রকম ভূমিকাকে কিভাবে ভালো করে পালন করা যায় তা নারীরা শেখে , অর্থাৎ শিক্ষায় হলো নারীদের আদর্শ শিক্ষক ।




পরিশেষে বলা যায় স্বামী বিবেকানন্দের মতে যতক্ষণ না পর্যন্ত নারীরা সমাজে সুরক্ষিত থাকবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় সমাজের উন্নতি সম্ভবপর নয় । আজ স্বামীজীর জন্মের শতবর্ষ অধিক পার করে স্বাধীনতার পরবর্তী কালে নারী জাতির উন্নতি কল্পে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের রূপায়নের পড়ো নারী-পুরুষের সাক্ষরতার হার 35% বৈষম্য দেখা যাচ্ছে । অথচ স্বামীজীর দর্শন আদর্শ আজও মানুষের মুখে মুখে প্রচারিত এই বৈষম্য দূর করে প্রত্যেকটি নারীকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য তাদের নিজেদেরই সচেষ্ট হতে হবে । এ প্রসঙ্গে স্বামীজীর সেই বিখ্যাত উক্তিটি স্মরণ করে আজকের এই প্রতিবেদন শেষ করলাম ।


স্বামীজীর উক্তি -

Arise,Awake & Stop not still the Goal is reached

নীলাক্ষী অধিকারী

ধন্যবাদ:

নীলাক্ষী অধিকারী

nilakshiadhikari1995.na@gmail.com

ঠিকানা : janaajana46@gmail.com

 
 
 

Comments


tridibesh_edited.jpg

জানা-অজানা

ইতিহাস, সংস্কৃতি ও ভ্রমণ

Know your history

WEEKLY NEWSLETTER 

Thanks for submitting!

  • https://www.facebook.com/ChhauMaskandPuruliaTourGuide/?ref=pages_you_manage

© 2023 BY Tridebesh Chatterjee. Designed BY CAPTUREGRAPHICS.IN

bottom of page